সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

৬ই জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিলে রাত পর্যন্ত মেট্রোরেল চলতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।  এই রুটে যাত্রী চাহিদা থাকায় আগামী ৬ই জানুয়ারি থেকে রাত ৮টা পর্যন্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলে মেট্রোরেল চলাচল করবে।

বুধবার (২৭শে ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্রটি জানিয়েছে, মেট্রোরেলের সর্বশেষ ট্রিপ রাত ৮টায় মতিঝিল স্টেশন ছাড়বে বলে একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে হয়েছে। জনবল ও আনুষঙ্গিক সবকিছু ম্যানেজ হলে আগামী ৬ই জানুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে।

আরো পড়ুন: জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব জানান, বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) দুপুর ৩টার সময় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় একটি ব্রিফিং ডেকেছেন। তবে কী নিয়ে বিফ্রিং হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এর আগে, গত ৭ই ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছিলেন, ১৩ই  ডিসেম্বর দুটি স্টেশন চালুর পর মেট্রোরেলের মোট ১৭টি স্টেশন চালু হয়ে যাবে। তখন চালু হওয়ার বাকি থাকবে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। তবে আমরা রাত-দিন কাজ করছি।

আমাদের টার্গেট জানুয়ারির মধ্যে বাকি দুই স্টেশন চালু করা। কিন্তু এখন পর্যন্ত শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় চালু করা হচ্ছে না। সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল।

উল্লেখ্য, বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এর বাইরে এমআরটি কার্ডধারীদের জন্য রয়েছে দুটি আলাদা ট্রেন।

এইচআ/ এসি

মেট্রোরেল উত্তরা-মতিঝিল ডিএমটিসিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250