সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

নির্বাচন কমিশন (ইসি)

৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ। একই সঙ্গে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

রোববার (৭ই জানুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

ইসির মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ তথ্য জানান তিনি। এসময় কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চার ঘণ্টায় ভোট পড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ: ইসি

ব্রিফিংয়ে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে ৭ ঘণ্টায় ঢাকা বিভাগে ভোট পড়েছে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ এবং ময়মনসিংহ বিভাগে ২৯ শতাংশ ভোট পড়েছে।

এসকে/ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250