রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার *** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা *** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে

প্রিয় নাহিদ, আজ তোকে খুবই মজার একটি ঘটনা নিয়ে লিখছি

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রিয় নাহিদ,

আশা করি সুস্থ আছিস। আমিও আল্লাহর রহমতে  ভালো আছি। আজ তোকে খুবই মজার একটি ঘটনা নিয়ে লিখছি। তিন সপ্তাহ আগে আমাদের পরিবারের সবাই মিলে চট্টগ্রাম চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার যে নতুন অভিজ্ঞতা হয়েছে তা নিয়ে লিখছি। 

শুক্রবার জুম্মার নামাজ শেষে আব্বু, আম্মু, ভাইয়া আর আমি চিড়িখানার উদ্দেশে বেরিয়ে পড়ি। চিড়িয়াখানায় এসে টিকেট কিনে সরাসরি ভিতরে ঢুকে পড়ি।

ভিতরে ঢুকে প্রথমেই চোখে পড়ে দুষ্টু বানরের দিকে। খাঁচার মধ্যে পাশাপাশি কয়েক প্রজাতির বানর ছিল। বানরগুলো মানুষ দেখে জোরে জোরে চিৎকার করছিল। বানরের খাঁচার পাশেই ছিল হনুমানের খাঁচা। লম্বা লেজ দিয়ে তারাও লাফিয়ে বেড়াচ্ছিল। তাছাড়া ঘন-কালো লোমবিশিষ্ট ভালুক আমাদের দেখে দুই পায়ে দাঁড়িয়ে তেড়ে আসছিল। একটু হেঁটে যেতেই বাঘ মামার দেখা পেয়ে গেলাম। তাকে কাছ থেকে দেখতে গিয়ে ভাইয়া, আব্বুর বকা খেলাম। 

তার পাশে ছিল সিংহ মামার খাঁচা। জোরালো গর্জনে সে যেন বলতে চাইছিল সে হলো এখানকার রাজা। বাঘ সিংহ দেখা শেষে  চলে গেলাম তাদের প্রিয় শিকার হরিণের কাছে। এরপর পালা করে কুমির, অজগর, কচ্ছপ, শিয়াল, জিরাফ, জেব্রা, ক্যাঙ্গারু, গন্ডার, টিয়া, বক, শালিক, জলহস্তি আরো কতো কি দেখলাম তা বলে শেষ করা যাবে না। মনে হচ্ছিল পুরো দিন যেন এইখানেই থেকে যাই।

আজ আর নয়, আংকেল ও আন্টিকে আমার সালাম দিস।

-- ইতি

মো: আবু বক্কর সিদ্দিক

কোতোয়ালী, চট্টগ্রাম

আরও পড়ুন : মাত্র একটি চিঠিতে বদলে গেছে সেসব সাহিত্যিকের জীবন

এস/ আই.কে.জে

মজার ঘটনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250