বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চতুর্থ বারের মতো ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) অবরোধ পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রিজভী বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ আজ রক্তাক্ত, ক্ষতবিক্ষত। বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়, নির্ভয়ে ভোট দিতে যেতে চায়।

অদ্ভুত এক শাসন চলছে বাংলাদেশে। শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে। মানুষকে একমাত্রিক আলোচনা করতে বাধ্য করা হচ্ছে। কেউ এসব না মানলেই তাঁকে গায়েব করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

এদিকে একই সময় অর্থাৎ আগামী রোববার ও সোমবার ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ বৃহস্পতিবার তৃতীয় দফায় এই অবরোধের ঘোষণা দেন দলটির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ হামলার অভিযোগ করে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে বিএনপি। পরে সেই হরতালে সমর্থন জানান জামায়াতে ইসলামী।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে দল দুটি। পরে দ্বিতীয় দফায় ৫ থেকে ৬ নভেম্বর  এবং তৃতীয় দফায় ৮ থেকে ৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত।

ওআ/

অবরোধ বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250