মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রেস সচিব শফিকুল আলমের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ায় গভীর উদ্বেগ ও তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। খবর বাসসের।

ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বুধবার (৮ই অক্টোবর) এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, শহিদুল আলম যে নৌবহরে ছিলেন, ইসরায়েলি বাহিনী তা আটক করেছে। শহিদুল জানিয়েছেন, তারা এখন ‘ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত’ অবস্থায় আছেন।

শফিকুল আলম বলেন, হাসিনা সরকারের আমলে কারাবন্দী অবস্থায় যে অসাধারণ সাহস ও দৃঢ়তা শহিদুল দেখিয়েছিলেন, সেই মানসিক শক্তিই এবারও তাকে এই দুঃসময় পার হতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, ‘শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে একই সঙ্গে আমাদের দৃষ্টি রাখতে হবে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিও। এটি কেবল এক মানবিক বিপর্যয় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নৈতিক পরীক্ষাও।’

শহিদুল আলমসহ নৌবহরের সব যাত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানান প্রেস সচিব। তার ভাষায়, ‘শহিদুল বাংলাদেশের অবিচল মানবিক চেতনার উজ্জ্বল প্রতীক।’ সব শেষে তিনি শহিদুল ও তার সঙ্গীদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করেন।

শহিদুল আলম শফিকুল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250