মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

১০ দিনে বেনাপোল দিয়ে ভারতে গেলো ৪৫৯ টন ইলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

১০ দিনে ১৫০ ট্রাকে ৪৫৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

বুধবার (৯ই অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির।

জানা যায়, ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে বেনাপোল দিয়ে গত ২৬শে সেপ্টেম্বর ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার (২৮শে সেপ্টেম্বর) ১৫টি ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রোববার (২৯শে সেপ্টেম্বর) ৬টি ট্রাকে ১৯ টন, সোমবার (৩০শে সেপ্টেম্বর) ৩০টি ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার (১লা অক্টোবর) ২৩টি ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০টি ট্রাকে ৯২ টন, শনিবার ১৩টি ট্রাকে ৪২ টন, সোমবার ৮টি ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সব শেষে মঙ্গলবার (৮ই অক্টোবর) ৮টি ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

স্থলবন্দর সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতিকেজি ইলিশ রপ্তানি হয়েছে ১০ মার্কিন ডলারে। যা বাংলাদেশি প্রায় ১ হাজার ১৮০ টাকা। পূজার ছুটিতে বেনাপোল পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে। আগামী ১২ই অক্টোবরের মধ্যে সরকার অনুমোদিত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করা হবে।

যদিও আগামী ৪ দিনের মধ্যে বাকি ১ হাজার ৯৬১ টন ইলিশ রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, এই অল্প সময়ের মধ্যে ১ হাজার ৯৬১ টন ইলিশ কোনোভাবেই রপ্তানি করা সম্ভব না। তাই তারা রপ্তানির সময় আরও বৃদ্ধির আবেদন জানিয়েছেন।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির বলেন, ২৭শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর পর্যন্ত ১৫০ ট্রাকে ৪৫৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তার মানে ১০ দিনে রপ্তানি হয়েছে ৪৫৯ টন। ১২ই অক্টোবরের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে।

ওআ/কেবি


ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250