মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে উচ্ছ্বসিত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘অনুভূতি তো অত্যন্ত আনন্দময় এবং একই সঙ্গে বিষাদময়। এ জন্য যে আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া...তিনি এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না।’

আজ শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ফিরে তিনি সাংবাদিকদের কাছে এই অনুভূতি ব্যক্ত করেন।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মহাসচিব। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে এই নির্বাচন। এ নির্বাচন চমৎকার, উৎসবমুখর, এ রকম স্বচ্ছ একটা নির্বাচন...সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি রাখতে পারি, তাহলে গণতন্ত্রের ধারাটা আমরা রাখতে পারব।’

সরকার গঠন করলে বিএনপির সামনে চ্যালেঞ্জ কী দেখছেন—এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আর দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা।’

এ সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে নিয়ে বিএনপির ভাবনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে পরবর্তী সিদ্ধান্ত।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250