মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

কাজ করলে সমালোচনা থাকবেই, ওসব নিয়ে মাথা ঘামাই না: দীঘি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে প্রশংসা যেমন কুড়িয়েছেন, তেমনি বিভিন্ন সময়ে নানা সমালোচনারও মুখোমুখি হতে হয়েছে প্রার্থনা ফারদিন দীঘিকে। আগে এসবে কষ্ট পেলেও এখন আর সমালোচনা নিয়ে নিয়ে ভাবেন না তিনি। 

সম্প্রতি সংবাদমাধ্যমে দীঘি বলেন, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ, চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।’

এরপর তিনি বলেন, ‘তারা শোধরানোর জন্য সমালোচনা করে না। কে ভালো চান আর কে খারাপ চান, এখন সেটা বুঝে ফেলেছি। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।’

একসময় বডি শেমিংয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীঘি। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘অসুস্থতার কারণে ওজন বেড়ে গিয়েছিল। তখন মানুষ নানা কথা বলত। স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত। সেই সময়টা খুব কঠিন ছিল। কিন্তু পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি।’

এদিকে দীঘিকে সর্বশেষ দেখা গেছে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাতে। সিয়াম আহমেদের বিপরীতে ছিলেন তিনি। আগামীতে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমায় দেখা যাবে দীঘিকে। এখানে তার বিপরীতে থাকছেন বাপ্পারাজ। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

জে.এস/

প্রার্থনা ফারদিন দীঘি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250