সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

১৮ কোটি মানুষের দেশে মাত্র একজন নোবেল লরিয়েট, উপদেষ্টার আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৮ কোটি মানুষের দেশে মাত্র একজন নোবেল পুরস্কার পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (১৫ই নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আক্ষেপ প্রকাশ করেন তিনি।

ফাওজুল কবির খান তার পোস্টে বলেন, আজ (শনিবার) সকালে গিয়েছিলাম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জব ফেয়ারে। সেখানে দুটি কথা বলেছি। 'জব ফেয়ার’ নয়, আমার পছন্দের শব্দ হচ্ছে ‘ক্যারিয়ার ফেয়ার’। যেখানে কেবল চাকরিদাতা নয়, উদ্যোক্তা হওয়ার, রাজনীতিবিদ হওয়ার স্টল থাকবে। আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন তরুণ, শিক্ষিত ও সৎ রাজনীতিবিদ। দ্বিতীয় যে কথাটি বলেছি তা হলো, সামাজিক অন্বেষার মূল বিষয় হচ্ছে সম্পদ বাড়ানো; ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পদ বাড়ানো।

তিনি লেখেন, সম্পদ বাড়ানো যায় দুইভাবে, উৎপাদন ও উদ্ভাবনের মাধ্যমে; রেন্ট সিকিং বা দুর্নীতির মাধ্যমে। সারা পৃথিবীর সম্পদশালীরা উৎপাদন ও উদ্ভাবনের মাধ্যমে মোট সম্পদ বাড়িয়েছেন। মাইক্রোসফটের বিল গেটস, অ্যাপলের স্টিভ জবস এর উদাহরণ। অন্যদিকে আমাদের ন্যায় অনুন্নত দেশের বেশিরভাগ সম্পদশালীরা মোট সম্পদ না বাড়িয়েই বিত্তশালী হয়েছেন রেন্ট সিকিং ও দুর্নীতির মাধ্যমে। ফলে আমাদের সমাজ পিছিয়ে আছে। 

তিনি বলেন, বিকেলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠানে। সেখানে আক্ষেপ করেছি আঠারো কোটি মানুষের বাংলাদেশে একজন মাত্র নোবেল লরিয়েট, তাও শান্তিতে। মূল নোবেল পুরস্কার পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, কিংবা সাহিত্যে আমাদের কোনো নোবেলজয়ী নাই। ছাত্র-ছাত্রীদের কারা এসব বিষয়ে নোবেল পুরস্কার পেতে আশা করে, তাদের হাত তুলতে বলি। একটিও হাত ওঠেনি। 

উপদেষ্টা আরো বলেন, সেখানে আরো বলেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা একটি নিরপেক্ষ অপরিমেয় সম্ভাবনার একটি প্রযুক্তি। একে আত্মস্থ করতে হবে ও রেন্ট সিকিং ও দুর্নীতির ন্যায় সমস্যা সমাধানে ব্যবহার করতে হবে। ছাত্র-ছাত্রীদের, শিক্ষক-শিক্ষিকাদের সান্নিধ্যে আজকের দিনটি ভালোই কেটেছে।

মুহাম্মদ ফাওজুল কবির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250