মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

গ্যাস সংকটের উন্নতি হবে সন্ধ্যার মধ্যে: ফাওজুল কবির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

শিল্প-কারখানায় গ্যাস সংকট নিয়ে অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা। বিষয়টি খতিয়ে দেখতে গাজীপুরে বিভিন্ন কারখানা পরিদর্শন করছেন বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, ‘শিল্প মালিকরা গ্যাস সংকটের যে অভিযোগটা তুলেছেন, তা আমরা পরিদর্শন করে কিছুটা সত্যতা পেয়েছি। আমরা এটার অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএনজি আসছে। সমুদ্রে অনুকূল আবহাওয়ার কারণে স্টকিং করতে পারেনি। আমরা আশা করছি, আজ সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সেগুলো মনিটর করব।’

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ শনিবার (৩১শে মে) সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি টাওয়েল টেক্স কারখানার মালিককে বলেন, ‘এখন আমি দেখেছি গ্যাসের কী অবস্থা। আমাকে সন্ধ্যায় আবার জানাবেন এর কোনো উন্নতি হলো কী না।’

উপদেষ্টা আজ দিনব্যাপী গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর ও টঙ্গী এলাকায় বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনের কর্মসূচি রেখেছেন। এরই অংশ হিসেবে তিনি সকালে কালিয়াকৈর এলাকার বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করছেন।

এইচ.এস/

মুহাম্মদ ফাওজুল কবির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250