মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

পরিকল্পিতভাবে প্রচারণা চলছে যে বিএনপি সংস্কারের বিরোধী: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপি দল হিসেবে ‘সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে’ উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের বিরোধী।’

প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (২রা নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের শুরুটা  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বিএনপির প্রতিষ্ঠাতা) হাত দিয়েই। তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থায় গিয়েছিলেন, গণতান্ত্রিক একটা ব্যবস্থায় গিয়েছিলেন। তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন।...তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয়।’

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘খালেদা জিয়া (বিএনপির চেয়ারপারসন) প্রেসিডেন্ট ফর্ম অব গভর্নমেন্ট (রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা) থেকে পার্লামেন্ট ফর্ম অব গভর্নমেন্ট (সংসদীয় ব্যবস্থা) নিয়ে এসেছিলেন।’

বর্তমান সময়কে প্রযুক্তির সময় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতা–কর্মীদের আরও বেশি প্রযুক্তিজ্ঞানসম্পন্ন হওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250