মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র‍্যাবের এক কর্মকর্তা নিহতের ঘটনায় ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার (২০শে জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯ তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভার বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘আজকের সভায় এই বিষয়ে আলাপ হয়েছে। জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে, খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই।’

প্রেস সচিব বলেন, ‘ওই এলাকায় আরও জোরদার অভিযান চালানো হবে। সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন হবে। যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, যত ক্ষমতাবানই হন না কেন, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে।’

এছাড়া ওই এলাকায় থাকা লুট করা অস্ত্র উদ্ধারে বিষয়ে প্রেস সচিব বলেন, কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বাহিনীর সদস্যদের মনোবলের ওপর এ ঘটনার কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘না, বরং আমি মনে করি, এটা তাদের রিজলভকে আরও শক্তিশালী করবে।’

গতকাল সোমবার (১৯শে জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়েন র‍্যাব সদস্যরা। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়।

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী একে অপরের মধ্যে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে।

জে.এস/

শফিকুল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250