মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বিদ্যুৎ-জ্বালানির সব সরকারি কোম্পানি আসছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৫ পূর্বাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক সরকারি কোম্পানিগুলোকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত সোমবার (২১শে জুলাই) রাজধানীর রেলভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ-সংক্রান্ত করণীয় নির্ধারণে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মু. মোহসিন চৌধুরী।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম গতকাল মঙ্গলবার (২২শে জুলাই) সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী লাভজনক ও মৌলভিত্তিসম্পন্ন সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার উদ্যোগের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করতে এমন কোম্পানিগুলোর তালিকাভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে বিএসইসি।

গত ১১ই মে যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পুঁজিবাজারের বাস্তব অবস্থা পর্যালোচনার পাশাপাশি এর উন্নয়নে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি পুঁজিবাজারে নতুন প্রাণসঞ্চারের লক্ষ্যে লাভজনক সরকারি কোম্পানিগুলোর তালিকাভুক্তির নির্দেশনা দেন। সেই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএসইসি।

জে.এস/

পুঁজিবাজার মুহাম্মদ ফাওজুল কবির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250