মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর নামাচ্ছে পুলিশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে অভিনব উদ্যোগ নিয়েছে মেক্সিকো। দেশটির পুলিশ অপরাধ দমনে ব্যবহার করবে রোবট কুকুর। সোমবার এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চার পায়ে হাঁটা এই রোবটগুলো ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করতে পারবে। সেখানে গিয়ে লাইভ ভিডিও পাঠাবে নিরাপত্তা বাহিনীর কাছে। পুলিশ আগে পরিস্থিতি দেখবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আগামী ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত চলবে ২০২৬ বিশ্বকাপ। মেক্সিকো যৌথভাবে এই আসরের আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে।

মন্তেরে শহরের আশপাশের এলাকা গুয়াদালুপে সিটি কাউন্সিল ২৫ লাখ পেসো দিয়ে এসব রোবট কিনেছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। গুয়াদালুপে এলাকায় বিশ্বকাপের একটি ভেন্যু রয়েছে।

স্থানীয় সরকারের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, একটি রোবট কুকুর পরিত্যক্ত ভবনের ভেতর দিয়ে হাঁটছে। এমনকি সিঁড়িও ভাঙছে। কিছুটা কষ্ট হলেও এটি ওপরে উঠতে সক্ষম হয়।

ভিডিওতে আরও দেখা যায়, রোবটটি সামনে এগিয়ে গিয়ে সরাসরি লাইভ ছবি পাঠাচ্ছে। এর পেছনে ধীরে ধীরে এগোচ্ছেন পুলিশ সদস্যরা।

এক পর্যায়ে রোবট কুকুরটি একজন সশস্ত্র ব্যক্তির মুখোমুখি হয়। তখন লাউডস্পিকারের মাধ্যমে তাকে অস্ত্র নামাতে নির্দেশ দেয়।

গুয়াদালুপের মেয়র হেক্টর গার্সিয়া বলেন, ‘এই রোবট কুকুরের উদ্দেশ্য হলো পুলিশের প্রাথমিক অভিযানে সহায়তা করা এবং কর্মকর্তাদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘যেকোনো ধরনের সংঘর্ষের পরিস্থিতিতে এগুলো ব্যবহার করা হবে।’

বিশ্বকাপ চলাকালে মন্তেরের বিবিভিএ স্টেডিয়ামে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে এই স্টেডিয়ামটির নাম হবে এস্তাদিও মন্তেরে।

জে.এস/

২০২৬ ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250