শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে হামলায় সৌদির ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না রিয়াদ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার (১৪ই জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটেই তেহরানকে এই বার্তা পাঠানো হয়েছে। সৌদি আরব স্পষ্ট করে বলেছে—তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং তাদের ভূমি বা আকাশসীমা এমন কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হতে দেবে না।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেছে, ‘সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তারা যুক্ত থাকবে না এবং সেই উদ্দেশ্যে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করা যাবে না।’ সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও এই বার্তার সত্যতা নিশ্চিত করেছে।

এই বার্তা এমন এক সময় পাঠানো হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় সামরিক হামলার হুমকি দিচ্ছে। ওয়াশিংটনের এই হুমকির জবাবে তেহরানও পাল্টা সতর্কতা দিয়েছে। ইরান জানিয়েছে, নতুন কোনো হামলা হলে তারা আশপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং নৌপরিবহন লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে পারে।

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250