মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৩ই সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এমন সংকটময় সময়ে আপনার ওপর দায়িত্বভার অর্পণ নেপালের জনগণের আপনার প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় নেপাল ও এর দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও সুদৃঢ় করতে একত্রে কাজ করার প্রত্যাশা করছি।’

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি।’

বার্তায় সুশীলা কারকির সুস্বাস্থ্য ও সাফল্য এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন প্রধান উপদেষ্টা।

জে.এস/

অভিনন্দন সুশীলা কারকি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250