সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

দুটি ইলিশের দাম সাড়ে ১৪ হাজার টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১৬ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পদ্মা নদীর সাড়ে তিন কেজি ওজনের দুটি ইলিশ মাছ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার (১৬ই মে) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ইলিশ দুটি কেনেন এক প্রবাসী। তার আগে সকালে দৌলতদিয়া ঘাট বাজারে এক জেলের কাছ থেকে নিলামে ইলিশ দুটি কেনেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, পদ্মা নদীতে পানি কমতে থাকায় মাছের বিচরণ কমে যায়। পদ্মা থেকে পানি নেমে নালায় পরিণত হয়। সেখানে নালা বা খারায় মাছের দেখা যায়। কয়েক দিন পর আবার পানি বাড়তে শুরু করে। ফলে বিভিন্ন ধরনের মাছের বিচরণ শুরু হওয়ায় রুই, কাতলা ও পাঙাশের পাশাপাশি মাঝেমধ্যে দু-একটি বড় ইলিশের দেখাও পাওয়া যায়।

আজ সকালে বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার জেলেরা জেলার সীমান্তবর্তী চর করনেশনা এলাকায় জাল ফেলেন। অনেকক্ষণ পর এক জেলে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দুটি বড় ইলিশের দেখা পান। বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া বাজার হালিম মণ্ডলের আড়তে। 

সেখানে ওজন দিয়ে দেখতে পান বড় ইলিশটির ওজন প্রায় দুই কেজি এবং অন্যটির ওজন ছিল দেড় কেজি। পরে বিক্রির জন্য নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কেনেন।

এইচ.এস/

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250