শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা ও ইসরায়েল অপতথ্য ছড়িয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

হামলার অজুহাত বানাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকা ও ইসরায়েল অপতথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এ অভিযোগ করেন। খবর আরটির।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল মঙ্গলবার (২৪শে জুন) রুশ দূত ভাসিলি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। আর এসব হামলা তেজস্ক্রিয় দূষণের ‘বাস্তবিক ঝুঁকি তৈরি’ করেছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদনের কথা উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, তারা জোর দিয়ে বলতে চান, আইএইএর প্রতিবেদনে এমন কিছু বলা হয়নি যে, ইরান তাদের পারমাণবিক মজুত সামরিক বা গোপন উদ্দেশ্যে ব্যবহার করছে।

রাশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250