মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: কুগেলম্যান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের সাবেক পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি এ প্রতিক্রিয়া জানান। কুগেলম্যান বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন বছরের পর বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর মধ্যে একটি। এটি তার (তারেক রহমান) ভিত্তির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন এবং বাংলাদেশের রাজনীতির বারুদের স্তূপ থেকে বেরিয়ে আসার ক্ষমতারও একটি পরীক্ষা।

প্রসঙ্গত, বাংলাদেশে মাইকেল কুগেলম্যান একটি পরিচিত নাম। তিনি মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক এবং 'ফরেন পলিসি' ম্যাগাজিনের কলামিস্ট। ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি কানাডাভিত্তিক এশিয়া-প্যাসিফিক ফাউন্ডেশনের একজন সিনিয়র ফেলো হিসেবে কাজ করছেন।

মাইকেল কুগেলম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250