সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ইলিশ ধরার জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পাঙাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ৩রা নভেম্বর। কিন্তু নিষেধাজ্ঞা শেষের ৬ দিন পেরিয়ে গেলেও মুন্সীগঞ্জের বাজারগুলোতে সেভাবে ফিরেনি ইলিশ। মুন্সীগঞ্জের বাজারগুলোতে প্রতি বছর মা ইলিশ মাছ নিধন মৌসুমের নিষেধাজ্ঞার পরে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়লেও এ বছর তেমন দেখা মিলছে না ইলিশের। ফলে এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে ইলিশের দাম।

এদিকে মুন্সীগঞ্জ-শরীয়তপুরের সীমানাধীন পদ্মানদীতে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পেলেও পাঙাশ পাচ্ছেন জেলেরা। আর সেই পাঙাশ বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি এই মৎস্যজীবীও। 

গত  শুক্রবার ও শনিবার মুন্সীগঞ্জের মাওয়া, হাসাইল ও দিঘিরপাড় মৎস্য আড়তে ৪ কেজি থেকে শুরু করে প্রায় ১৫ কেজি ওজনের পাঙাশ বিক্রি করেছেন জেলেরা। 

৮০০-১০০০ টাকা দামে পাইকারদের কাছে বিক্রি করছেন আড়ৎদাররা। 

হাসাইল এলাকার জেলে হাসান ছৈয়াল জানান, "ইলিশের অভিযান শেষ হলে নদীতে মাছ ধরতে যাই। এ সময় ইলিশ আসার কথা থাকলেও ইলিশ না এসে বড় বড় পাঙাশ এসেছে। আড়ৎগুলোতে ভালো দাম পাওয়ায় আমরা খুশি।"

হাসাইল মৎস্য আড়তের আড়ৎদার বাবু হাওলাদার বলেন, প্রতি বছরেই এ সময় জেলেরা বড় বড় পাঙাশ পেয়ে থাকেন। এবারো তার ব্যতিক্রম হয়নি।

আরও পড়ুন: জ্বীনের মাধ্যমে এক রাতেই নির্মিত হয়েছিল যে মসজিদ

"গত বছর হাসাইল আড়তের এক জেলে এক ক্ষেপে সর্বোচ্চ ৮০ পিস পাঙাশ পেয়েছিল। এ বছর এখনও পর্যন্ত ২৫০ পিস পাঙাশ পাওয়ার কথা শুনেছি," যোগ করেন তিনি।

টঙ্গীবাড়ী থেকে পাঙাশ কিনতে আসা গনেশ নামের এক ক্রেতা জানান, "৯৫০ টাকা দরে ১১ কেজি ওজনের একটি পাঙাশ কিনলাম। নদীর পাঙাশ খেতে খুব সুস্বাদু, তাই ভোরে আড়তে এসেছি পাঙাশ কিনতে। পছন্দমতো কিনে নিলাম।"

এসি/কেবি

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250