মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

১৩ই অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত (২২ দিন) নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জেলেদের ২৫ কেজি চালের জায়গায় সহায়তা আরও বাড়ানো হবে।

রোববার (২২শে সেপ্টেম্বর) সচিবালয়ে মিটিং শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘ভারতে ইলিশ রফতানির যে অনুমতি হয়েছে, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের না। এখনও ইলিশ যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে। এ জন্য বাজারে ইলিশের দাম বাড়ার কোনও কারণ নাই। ’

ফরিদা আখতার বলেন, ‘দেশে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ মেট্রিক টনের বেশি। রফতানির সিদ্ধান্ত হয়েছে ৩ হাজার মেট্রিক টন। কতটুকু যাবে সেটা এখনও বলা যায় না।’

তিনি বলেন, ‘পূজার সঙ্গে ইলিশ রফতানির কোনও সম্পর্ক নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোলকাতার ব্যবসায়ীরা যোগাযোগ করেছে।’

ভারতে ইলিশ রফতানির সঙ্গে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক নাই উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখনও আমার আগের সিদ্ধান্তেই আছি যে, আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে, পরে রফতানি। তবে রফতানির সিদ্ধান্তের পর ইলিশের দাম বেড়ে গেলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।’

ওআ/কেবি

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250