মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

জায়েদ-শাকিবের সঙ্গে রোমান্সে দীঘির না

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয়ে প্রার্থনা ফারদিন দীঘি এখন চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কাজ করেছেন বর্তমান সময়ের বেশ কিছু নায়কের সঙ্গে। 

তবে এখনও পর্যন্ত চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করতে পারেননি দীঘি। যদিও এক সময়ে শিশুশিল্পী হিসেবে এই নায়কের সঙ্গে স্ক্রিনশেয়ারের সুযোগ হয়েছিল এই তারকার। তবে নায়িকা হিসেবে সেই সুযোগ হয়ে ওঠেনি। 

কেনো শাকিবের সঙ্গে বর্তমানে কাজ করা হচ্ছে না দীঘির,ঈদ আয়োজনে এক গণমাধ্যমের তারকা আড্ডা’ অনুষ্ঠানে হাজির  হয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি।

রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দীঘি বলেন, শাকিব আঙ্কেলের সঙ্গে ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমা হয়েছে। মানুষ আমাকে সেভাবে দেখেছে। ওই জায়গা থেকে মনে হয়, শাকিব আঙ্কেলের সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না। 

তবে যদি এমন কোনো চরিত্র পান, যেখানে প্রেম নেই- এমন কোনো গল্প হলে শাকিবের বিপরীতে কাজ করতে পারেন দীঘি। সেটা নিশ্চিত করে অভিনেত্রী বলেন, চরিত্রের প্রয়োজনে ওইরকম কোনো সম্পর্ক দেখানো হয় না, যেখানে প্রেম নেই— এমন কোনো গল্প হলে ভেবে দেখব। একদম কমার্শিয়াল সিনেমা, প্রেম-রোমান্স করা ঠিক হবে না।

আরো পড়ুন: কারাগারে নাচে-গানে দিন কাটাচ্ছেন টিকটকার মামুন

শুধু শাকিব নয়, জায়েদ খানের সঙ্গেও রোমান্স করতে চান না দীঘি। তাদের দু’জনকেই আঙ্কেল বলে সম্বোধন করেন অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘জায়েদ খানের সঙ্গেও সম্ভব নয়। কারণ তাকেও চাচ্চু বলে ডাকি।’

দীঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয়, এর কারণ কি? উত্তরে দীঘি বলেন, ‘গসিপ সবাইকে নিয়েই হয়, আমারটা হাইলাইটস বেশি হয়। হতে পারে আমার নামটা হলে নিউজটা ছড়ায় বেশি। আমি মনে করি, আমার নামে একটা রিউমার আসলে, অনেকে টিআরপি পাচ্ছেন। তখন বোঝা যায়, আমি আলাদা। এজন্যই আমার নামটা ব্যবহার করা হচ্ছে।’

প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে কাজ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জংলি সিনেমায়। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

এসি/

দীঘি জায়েদ-শাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250