সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না। আজ মঙ্গলবার (২৭শে জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যেকোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।’ 

বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে, সে জন্য অন্তর্বর্তী পে কমিশন গঠন করেছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, হ্যাঁ ভোটের জন্য কিছু বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। সামরিক সরঞ্জাম কেনে বাংলাদেশ। তবে এখন বাংলাদেশেই সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে। সে জন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

জ্বালানি উপদেষ্টা জানান, সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ কেনা হবে। ৪০ হাজার টন ইউরিয়া সারও কেনার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জে.এস/

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250