সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

কৃষকের ধান কেটে ভাইরাল জামায়াতের এক প্রার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। 

গতকাল মঙ্গলবার (১১ই নভেম্বর) দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষদের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি কৃষকদের কাছে গিয়ে তাদের কয়েকজনের ধান কেটে দেন। তার এ কাজের একটি ভিডিও আজ বুধবার ফেসবুকে ভাইরাল হয়।

এতে দেখা গেছে, মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে তিনি সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় যান। এ সময় কৃষকদের কাছে ভোট চাইতে গিয়ে তিনি ধান কাটা শুরু করেন।

কিছু সময় ধান কাটার পর কৃষকদের বুকে জড়িয়ে নিয়ে নির্বাচনী লিফলেট দিয়ে ভোট চেয়ে বিদায় নেন। এ সময় উপজেলা ও ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমির হামজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250