সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

‘প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি। প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন, এ জন্য তিনি ৩৩২ নম্বর এআইকে আজ পাঠিয়ে দিয়েছেন। আপনাদের সামনে হাজির। আমি চেষ্টা করব তিনি যা বলতে চেয়েছিলেন, সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আশা করি, তিনি সন্তুষ্ট হবেন, তার কথাগুলো আমি বলতে পেরেছি।’

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আজ বুধবার (২৮শে জানুয়ারি) একটি অনুষ্ঠানে এভাবেই বক্তব্য শুরু করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে এভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই বিশেষ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা উদ্ভাবনী প্রতিভাকে উৎসাহিত করতে ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে, যা ৩১শে জানুয়ারি পর্যন্ত চলবে।

অনুষ্ঠানের শুরুতে ‘ক্রিয়েট হিয়ার, কানেক্ট এভরিহোয়ার’ শিরোনামে ভবিষ্যৎ ডিজিটাল উদ্ভাবন নিয়ে একটি আকর্ষণীয় প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে প্রযুক্তি খাতে উদ্ভাবন, সক্ষমতা বৃদ্ধি ও বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

চার দিনব্যাপী এই এক্সপোতে উদ্ভাবনী ডিজিটাল ডিভাইস, মোবাইল, ই-স্পোর্টসসহ নানা প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি থাকছে আকর্ষণীয় ছাড় ও অফার। প্রদর্শনী চলাকালে ডিজিটাল রূপান্তর, স্টার্টআপ ইকোসিস্টেম, ডিপ-টেক এবং উৎপাদন ও রপ্তানি ভিশন নিয়ে পাঁচটি সেমিনার ও চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

অনলাইনে অথবা সরাসরি নিবন্ধনের মাধ্যমে সবার জন্য এই প্রদর্শনী উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পুরো ভেন্যুতে উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন শিল্প খাত ও বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনী ধারণা বিনিময়ের জন্য এই এক্সপোকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250