মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি প্রস্তুত স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে। এখন সময় বিএনপির।’ আজ বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।

পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্টটিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। বিএনপি প্রস্তুত স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে। এখন সময় বিএনপির।’

‘বিএনপি কী দিচ্ছে?’ এই শিরোনামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও লেখেন—

সংবিধান সংস্কার—ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান।

শুধু সুষ্ঠু নির্বাচন—প্রকৃত ফলাফল।

ক্ষমতা জনগণের হাতে।

দুই মেয়াদই যথেষ্ট—আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।

এমপিদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন—শুধু ভোট নয়, মতামতের অধিকার।

কাগুজে ব্যালটই সমাধান—নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন।

জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন।

জে.এস/

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250