মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

পার্বত্য চট্টগ্রামবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারি জরুরি:

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামবাসীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারির ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। খবর বাসসের। 

আজ বুধবার (১৪ই জানুয়ারি) সচিবালয়ে তার দপ্তরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।

আইএলও প্রতিনিধিদল জানায়, কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত প্রোগ্রেস প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামে নারী উন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে কাজ করতে আগ্রহী তারা। বিশেষ করে পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে স্থানীয়দের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার কথা তুলে ধরা হয়।

উপদেষ্টা বলেন, সরকার পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে এবং সব উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মান ও শ্রম আইন অনুসরণ করেই বাস্তবায়িত হচ্ছে। তিনি দক্ষ মানবসম্পদ গঠন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জে.এস/

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250