মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাফ ফুটবলের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারাতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় দলের।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার (২৫শে জানুয়ারি) বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন। সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনারা। হ্যাটট্রিক করেন সাবিনা খাতুন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের।

বাংলাদেশ টুর্নামেন্টের শুরুটা করেছিল ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে। এরপর অবশ্য ভুটানের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ে খানিকটা বিপদে পড়ে গিয়েছিল দলটা।তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ ও পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে মালদ্বীপের মুখোমুখি হয়।  নিজেদের শেষ ম্যাচে দলটা তুলে নেয় ১২ গোলের ব্যবধানে বিশাল এক জয়। ইতিহাস গড়া হয়ে যায় তাতেই।

জে.এস/

বাংলাদেশ ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250