মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

ধর্মবিশ্বাস মানুষের ব্যক্তিগত বিষয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এটিকে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর অংশ করতে চাই না। বরং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

আজ রোববার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্মকে পুঁজি করে বিভাজন সৃষ্টির সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশের সার্বিক অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে কোনো ধরনের বিভাজন সৃষ্টির সুযোগ নেই। কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে স্বার্থের রাজনীতি করতে চায়, তবে বাংলাদেশের দীর্ঘ সামাজিক ঐতিহ্যে এমন বিভাজনের স্থান নেই।’

কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘কিছু অশুভ শক্তি রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশে সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালায়। এমনকি কেউ কেউ মহান মুক্তিযুদ্ধকেও অস্বীকার করতে চায়, যা অত্যন্ত দুঃখজনক।’

অনুষ্ঠানে মন্ত্রী জ্বালানি তেলসংকট ইস্যুতেও কথা বলেন।

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে। তবু অনেকে আতঙ্কিত হয়ে অপ্রয়োজনে বারবার তেল সংগ্রহ করছেন, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। কোনো ধরনের গুজবে কান দেওয়া উচিত নয়।’

তিনি আরো বলেন, ‘বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সহায়তায় সরকার গঠন করেছে। এজন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সত্য ও ন্যায়কে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে চাই।’

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250