মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ইলিশের স্বাদ নিতে একদিনে চাঁদপুর ভ্রমণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যস্ততার এই জীবনে অনেক সময় কোথাও যাওয়া হয়ে উঠে না অনেকেরই। কিন্তু একদিনের ট্যুর হিসেবে ঢাকা থেকে চাঁদপুর ভ্রমণে যেতে পারেন। এটি বেশ আরামদায়ক ও উপভোগ্য। বিশেষ করে পরিবারের সবাই কিংবা বন্ধুবান্ধব মিলে লঞ্চে করে চাঁদপুর যাওয়ার মজাই আলাদা।

নদীর টাটকা ইলিশের স্বাদ নিতে অথবা একটা দিন নিজেদের মতো করে কাটাতে চাইলে চলে যেতে পারেন ঢাকা থেকে মাত্র চার ঘণ্টা দূরত্বে অবস্থিত চাঁদপুরে।

যা যা দেখবেন

পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত চাঁদপুর জেলা। চাঁদপুর যাবেন আর বড় স্টেশন মোলহেড বা তিন নদীর মোহনায় ঘুরতে যাবেন না, তা হতেই পারে না! এ ছাড়াও আছে অঙ্গীকার স্মৃতিসৌধ, রক্তধারা স্মৃতিসৌধ, ইলিশ চত্বর, ডিসির বাংলো।

চাঁদপুরের ঐতিহাসিক স্থাপনা দেখতে যেতে পারেন পর্তুগিজ দুর্গ, রূপসা জমিদার বাড়ি, মঠখোলার মঠ কিংবা বোয়ালিয়া জমিদার বাড়ি।


এছাড়াও সেখানে আছে জেলা প্রশাসকের বাংলোয় নাগলিঙ্গম গাছ, নয়টি ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, বোটানিক্যাল গার্ডেন, শিশু পার্ক, মেঘনা-পদ্মার চর, ফাইভ স্টার পার্ক, গুরুর চর ইত্যাদি। এগুলোর কোনোটি দেখতেই আপনার খুব বেশি সময় লাগবে না। তাই একদিনের মধ্যেই মোটামুটি সব জায়গা দেখে ফেলা সম্ভব।

যদি হাতে সময় থাকে ঘুরে আসতে পারেন 'মিনি কক্সবাজার' খ্যাত হাইমচর থেকে। বর্তমানে পর্যটকদের আনাগোনায় এই 'ছোট্ট কক্সবাজার' বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বড়স্টেশনের কাছ থেকে ট্রলারে জনপ্রতি ৮০-১০০ টাকা ভাড়ায় সেখানে যেতে পারবেন।

আরো পড়ুন : কক্সবাজারের চমৎকার কয়েকটি হোটেল ও রিসোর্ট

হাতে কিছুটা সময় থাকলে চাঁদপুর সদর থেকে ২১ কিলোমিটার দূরে ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত রূপসা জমিদার বাড়ি থেকেও ঘুরে আসতে পারেন। চাঁদপুর সদর থেকে ৫০০-৬০০ টাকা ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে ঐতিহাসিক এই জমিদারবাড়িতে যেতে পারবেন।

যা খাবেন

চাঁদপুর জেলা বিখ্যাত ইলিশের জন্য। তাই সেখানে গিয়ে টাটকা ইলিশের মচমচে ভাজা খাবেন না, তা কি হয়? ইলিশ খেতে চাইলে চাঁদপুর বড়স্টেশন থেকে ট্রলার বা নৌকায় করে মাত্র ৩০ মিনিটে রাজরাজেশ্বর চর চলে যান। সেখানে খাওয়ার হোটেল সবই ভালো। তবে রাজরাজেশ্বর চরের ঘাট থেকে অল্প দূরে অবস্থিত মনু মিয়ার হোটেলে ইলিশ ভাজা, ইলিশ মাছের ডিম কিংবা ইলিশের তরকারির স্বাদ নিতে ভুলবেন না।


চাঁদপুরের বড়স্টেশনের কাছেই আছে ইলিশ বাজার। তাই বিকেলের সময়টা নদী মোহনায় কাটিয়ে সন্ধ্যায় চলে যান ইলিশ বাজারে। ইলিশ খাওয়ার পাশাপাশি পছন্দমতো রূপালি ইলিশ কিনে সঙ্গে নিয়ে আসার সুব্যবস্থাও আছে সেখানে।

ইলিশের বাড়ি চাঁদপুরেই তৈরি হয় বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম। চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকা সংলগ্ন প্রেসক্লাব সড়কে 'ওয়ান মিনিট' নামের মিষ্টান্ন ভাণ্ডারে এই আইসক্রিম পাওয়া যায়। ইলিশ খাওয়ার পর এই মজাদার আইসক্রিম খেয়ে আসতে ভুলবেন না। শুধু আইসক্রিম নয়, চাঁদপুরের মিষ্টিও খুব সুস্বাদু।

যেভাবে যাবেন

ঢাকা থেকে চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরগামী লঞ্চে করে খুব সহজেই চাঁদপুর যাওয়া যায়। সবচেয়ে ভালো হয়, রাত ১২টার লঞ্চে করে চাঁদপুর এসে সারাদিন ঘুরে পরের দিন রাত ১২টায় লঞ্চে ঢাকা ফেরত এলে।

এ ছাড়াও সায়েদাবাদ থেকে বাসযোগেও চাঁদপুর যেতে পারবেন। কমলাপুর থেকে ট্রেনে লাকসাম নেমে সেখান থেকেও চাঁদপুরে যাওয়া যায়। তবে সবাই মিলে একদিনের ট্যুরে যেতে লঞ্চে যাওয়াই বেশি মজার। নদীর বুকে ভেসে ভেসে ইলিশের শহর চাঁদপুরে যে কখন পৌঁছে যাবেন, টেরই পাবেন না।

এস/ আই. কে. জে/ 

ভ্রমণ চাঁদপুর সুস্বাদু ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250