মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

এক জালেই মিললো ৯৬ মণ ইলিশ!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ইলিশ মাছ

পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের জালে ধরা পড়েছে ৯৬ মণ ইলিশ। যার বর্তমান বাজার মূল্য পেয়েছে ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে এসব মাছ মৎস্য বন্দর মহিপুরের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হয়। পরে এসব মাছ ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী।

জানা যায়, এফবি ভাই ভাই নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে পাঁচদিন আগে নোয়াখালীর সামরাজ থেকে গভীর সাগরের উদ্দেশ্যে ছেড়ে যান জেলেরা। মিজান মাঝি (৪৫) নামের এক জেলে নিজেই ওই ট্রলারের মালিক। কয়েকদিন সাগরে জাল ফেলার পরও তাদের জালে মেলেনি কোনো মাছ। পরে রোববার পায়রা বন্দরের শেষ বয়ার দিকে সাগরে জাল ফেলার পর একটানে ধরা পড়ে ৯৬ মণ ইলিশ।

মিজান মাঝি বলেন, নিষেধাজ্ঞার পর সাগরে মাছ শিকারে গিয়ে এই প্রথম এত মাছ পেয়েছি। এর আগে এত মাছ কখনো পাইনি। ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অনেকে ধারদেনায় জর্জরিত হয়ে পড়ি। মাছ বিক্রির টাকায় ধারদেনা শোধ করবো। একবারে এত মাছ পেয়ে আমি অনেক আনন্দিত।

মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী জানান, নোয়াখালীর মিজান মাঝির জালে এ মৌসুমের সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। তবে অন্যান্য জেলের জালে তেমন বেশি মাছ ধরা পড়ছে না। অনেক জেলের সাগরে যাওয়া আসার খরচও মেলে না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বর্তমানে ইলিশের মৌসুম চলছে। শুধু মিজান নয়, আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সব জেলের জালেই ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ।

এসকে/ 

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250