মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

নিউজিল্যান্ডে ক্রিকেটারদের বিজয় দিবস উদযাপন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজ ১৬ই ডিসেম্বর। সারাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এই দিনটিতে দেশে নেই জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন শান্ত-সৌম্যরা। বিদেশে থেকেও বিজয় দিবস উদযাপন করছেন শান্ত-সৌম্যরা। 

বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া দলের কয়েকজন স্টাফও উপস্থিত ছিলেন। বিদেশি কোচদের অবশ্য দেখা যায়নি এই ফটোশুটে।

পরাধীনতার শিকল ছিড়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে লাখ লাখ বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর ঝাপিয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। যে যুদ্ধে ৩০ লাখ বাঙালি মায়ের সন্তান শহীদ হন। তাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। সেই বাঙ্গালি মায়ের সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি। 

মহান বিজয় দিবসে ক্রীড়াঙ্গনেও রয়েছে নানা আয়োজন। মিরপুর শের-ই-বাংলায় প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ফেডারেশনও নিয়েছে নানা উদ্যোগ। 

এদিকে, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাট বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ই ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে। 

ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়।

এসকে/ 

ক্রিকেটার মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250