মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করে স্বজনদের নিয়ে খেলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সেই খাবার নিজের হাতে স্বজনদের মাঝে পরিবেশন করেন প্রধানমন্ত্রী।

বুধবার (১১ অক্টোবর) আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

আওয়ামী লীগের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট দিয়ে লিখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যাতে ভেঙে না যায় সে জন্য তিনি পরম মমতায় একটি একটি করে তুলে পাতে দিচ্ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকালে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সন্তান লীলা, কাইয়ূস ও তাইকাও। অনেকদিন পর প্রধানমন্ত্রী বাড়িতে যাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করে আত্মীয়স্বজনদের মধ্যে। 

ওআ/

ইলিশ-পোলাও প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250