সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বুধবার আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর দুই সৈন্য, একজন পুলিশ সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জানা যায়, উত্তর ওয়াজিরিস্তানের দত্তখেলায় একটি যানবাহনে বোমা রাখা হয়েছিল৷ বোমা বিস্ফোরণে নায়েক সাইদ উল্লাহ শাহ এবং সিপাহি জাওয়াদ খান নামের দুইজন সেনাবাহিনীর সদস্য, একজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন। 

বোমা বিস্ফোরণটি মূলত বৃহৎ জনসমাবেশের উদ্দেশ্যেই ছিল। তবে নিরাপত্তা বাহিনির সদস্যরা তৎক্ষণাৎ বড় বিপর্যয় প্রতিরোধ করেন।

আরো পড়ুন: সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে মিলবেনা যুক্তরাষ্ট্রের ভিসা

এর আগে, নিরাপত্তা কর্মীরা একটি গোয়েন্দা অপারেশনে দক্ষিণ ওয়াজিরিস্তানে ছয় সন্ত্রাসীকে হত্যা করেন। অপারেশন চলাকালীন সময় নিরাপত্তা কর্মী ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা কর্মীরা।

তাছাড়াও গত রবিবার, খাইবার পাখতুনখাওয়ায় একটি সামরিক অভিযানে দুই সেনা এবং তিন সন্ত্রাসী নিহত হয়।

পাকিস্তান আত্মঘাতী বোমা হামলা পুলিশ সদস্য নিহত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250