মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ফের ইলিশ ধরা শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২২ দিন নিষেধাজ্ঞা শেষে ফের সারা দেশে ইলিশ ধরা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাত থেকেই ইলিশ ধরা শুরু হয় নদী-সাগরে। 

এদিন সন্ধ্যা থেকেই জেলেরা জাল, নৌকা ও ট্রলার নিয়ে ইলিশসহ অন্য মাছ শিকারে প্রস্তুতি নেয়। মাছ ঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন জেলে ও আড়তদারেরা।

এবার ইলিশ বেশি পাওয়া যাবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর ইলিশ সেক্টর। মৎস্য অধিদপ্তর জানায়, এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার টন। গত ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযান কঠোরভাবে বাস্তবায়ন হয়। যার ফলে ইলিশের উৎপাদন বেড়েছে। ইলিশের আকার বৃদ্ধি পেয়েছে।

এবার বড় ইলিশও ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে। প্রতি বছরের ন্যায় এবারও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে ১২ অক্টোবর থেকে ২২ দিন পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

এসকে/ 


নিষেধাজ্ঞা ইলিশ মৎস্য অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250