মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

মা-ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযান শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা-ইলিশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর)। বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়। 

কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময় সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। 

এ জন্য মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

পদস্থ এই কর্মকর্তা আরও বলেন, নিষেধাজ্ঞার এই সময়ে মা-ইলিশ রক্ষায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছেন তারা। 

আরো পড়ুন: ইঁদুর মেরে লেজ জমা দিলেই মিলবে টাকা

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক পশুর নদীতে টহল কার্যক্রম পরিচালনা করেছে। 

মাছ ধরার ট্রলার যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সেদিকেও সার্বক্ষণিক নজরদারি রাখছেন তারা। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা-ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের টহল ২৪ ঘন্টা অব্যাহত আছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ। 

এসি/ আই.কে.জে/




মা-ইলিশ কোস্টগার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250