শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

অক্ষয়কে চড় মারলেই ১০ লাখ রুপি পুরস্কার!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে চড় মারলেই ১০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের একটি হিন্দু সংগঠন।শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘ওহ মাই গড টু’ সিনেমা। এই ছবিটিকে কেন্দ্র করেই অক্ষয়ের উপরে ক্ষুব্ধ হয়েছে রাষ্ট্রীয় হিন্দু পরিষদ। সিনেমায় অক্ষয়কে শিবদূতের ভূমিকায় দেখা গেছে। আর সেই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে তারা।

অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, এই সিনেমায় হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই অক্ষয়কে ‘শিক্ষা’ দিতে ঘোষণা দিল এই হিন্দু সংগঠন।

বৃহস্পতিবার আগ্রায় প্রেক্ষাগৃহের বাইরে পোড়ানো হয়েছে অক্ষয়ের কুশপুতুল এবং সিনেমার পোস্টার। পাশাপাশি ভারত থেকে এই সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে।

সংগঠনটির সভাপতি গোবিন্দ পরাসর অক্ষয় কুমারকে চড় মারা বা থুতু ছেটানোর জন্য ১০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা করেছেন। পাশাপাশি সিনেমাটি বয়কটের আহ্বানও করেছেন। 

আরো পড়ুন: সংগীতশিল্পী মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

উল্লেখ্য, হিন্দু পরিষদ ছাড়াও বৃন্দাবনের দুর্গা বাহিনির প্রধান সাধ্বী রিতম্বরাও অক্ষয় অভিনীত এই সিনেমা নিষিদ্ধের দাবি তুলেছেন। 

তার মন্তব্য, ‘এটি স্বাধীনচেতা হিন্দুদের দোষ, তাদের জন্যই বারবার বলিউড এ ধরণের সিনেমা তৈরির সাহস পায়। এর আগেও রুপালি পর্দায় হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে। হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলা উচিত নয়।’

এসি/ আই. কে. জে/ 



অক্ষয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250