শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, এই যুদ্ধে এবার অভিনব এক অস্ত্র ব্যবহারের চেষ্টা করছে হুতিরা। তবে সেটি কোনো নতুন ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়। যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের নাম ব্যবহার করে সৌদি আরবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে গোষ্ঠীটি।

মার্কিন বিচার বিভাগের দফায় দফায় প্রকাশ করা এপস্টেইনের নথি এবার হুতিদের অস্ত্রে পরিণত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নথিকে কেন্দ্র করে প্রচার চালাচ্ছে তারা। এর মধ্যে এমন কিছু নথিতে বলা হয়েছে, সৌদি রাজদরবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এপস্টেইনের কাছে কাবার গিলাফের নকশা ও আবরণসংবলিত ট্যাপেস্ট্রি বা দেয়ালে ঝোলানো কারুকাজখচিত বস্ত্র পাঠিয়েছিলেন। কাবা মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান।

হুতিদের এই প্রচারাভিযানে বিভিন্ন ধরনের গণমাধ্যম ব্যবহার করা হচ্ছে। বিবৃতি, ভিডিও, গান, বক্তৃতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের পোস্টের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে গোষ্ঠীটি। এসব প্রচারণার লক্ষ্য সৌদি আরবের মতো প্রতিপক্ষকে আক্রমণ করা।

উল্লেখ্য, সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন করে। ওই সরকারের সঙ্গে হুতিদের গৃহযুদ্ধ চলছে।

চলতি গ্রীষ্মে যুদ্ধ আবার তীব্র হয়ে ওঠার পর হুতিদের এই প্রচারাভিযান আরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এসব প্রচারণায় নিজেদের বিদেশি প্রভাবের বিরুদ্ধে ইসলামের রক্ষক হিসেবে তুলে ধরছে গোষ্ঠীটি।

হুতিদের কাছে অস্ত্র পাচারকারী জাহাজগুলোকে টার্গেট করছে সৌদি জোট

গত মাসে সৌদি আরব অভিযোগ করেছিল, হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মক্কাকে লক্ষ্যবস্তু করেছে। তবে হুতিরা এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। মক্কা শহরেই ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র কাবা অবস্থিত। মুসলমানদের কাছে মক্কা বিশ্বের সবচেয়ে পবিত্র শহর। হুতিদের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, গোষ্ঠীটির প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত বলেছেন, ‘যারা এপস্টেইনকে কাবার গিলাফ দিয়েছিল, তারাই মক্কাকে লক্ষ্যবস্তু করছে।’

চলতি বছরের শুরুর দিকে মার্কিন বিচার বিভাগ এপস্টেইন-সংশ্লিষ্ট নথি প্রকাশ করার পর ট্যাপেস্ট্রি পাঠানোর প্রতিবেদন কিংবা হুতিদের এসব অভিযোগ নিয়ে সৌদি কর্মকর্তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।

হুতিদের ঠেকাতে সৌদি আরবে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

আল-মাশাতের বক্তব্য হুতিদের বিভিন্ন প্রচারমাধ্যমে নানা আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে। ইয়েমেনের কৌতুক অভিনেতা মোস্তফা আল-মোমারি এ বিষয়ে একটি ভিডিও তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার অনুসারীর সংখ্যা ২৭ লাখের বেশি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের একজন ঐতিহ্যবাহী সংগীতশিল্পীও এ অভিযোগ নিয়ে একটি গান লিখেছেন।

এর আগে ইয়েমেনের কৌতুক অভিনেতা মোস্তফা আল-মোমারি ২০২৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হুতি ও সৌদি আরবের বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেছেন। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করেছেন।

হুতি হামলার পর সৌদিতে ব্যক্তিগত বিমানের চাহিদা তুঙ্গে

২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করে এপস্টেইনের মৃত্যু হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। ধর্মনিরপেক্ষ ইহুদি হিসেবে পরিচিত এই মার্কিন অর্থলগ্নিকারীর নাম হুতি নেতা আবদুল মালিক আল-হুতির বক্তৃতায় প্রায়ই উঠে আসে। গত ফেব্রুয়ারিতে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘এপস্টেইনের নথিগুলোকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। এসব নথিতে এমন একটি জায়নবাদী প্রশিক্ষণকেন্দ্রের চিত্র উঠে এসেছে, যেখানে নেতা ও অভিজাতদের তৈরি করা হয়।’

হুতিদের এই কৌশল কিছু ক্ষেত্রে কাজে দিচ্ছে বলে মনে হচ্ছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত একটি ঘটনায় এপস্টেইন-সংশ্লিষ্ট নথি নিয়ে নিয়মিত পোস্ট করা ডানপন্থী জনপ্রিয় পডকাস্টার জেক শিল্ডস হুতিদের দৃঢ়তার প্রশংসা করেছেন। হুতিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাদের বড় ভক্ত। আমার মনে হয়, তারা বেশ দুর্ধর্ষ।’

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250