সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** নির্বাচনের আগেই ইরানে হামলায় নেতানিয়াহুর পরিকল্পনায় সেনাপ্রধানের বাধা, ‘নজিরবিহীন সংঘাত’ *** ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয় *** গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানবে কোথায় *** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর

অবশেষে মা হওয়ার সিদ্ধান্ত নিলেন দীপিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ২০১৮ সালে বিয়ে করেন। বিয়ের পাঁচ বছর পার হয়েছে। কিন্তু একের পর এক সেলেব্রিটি বিয়ের পর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলেও তারা সুখবর শোনাতে খুব একটা আগ্রহ দেখাননি।

সন্তান নেওয়ার প্রসঙ্গে দীপিকাকে বারবার কথা এড়াতে দেখা গেছে। ফলে একটা সময়ের পর অনেকেই মনে করেছিলেন যে, তিনি হয়তো সন্তান নেবেন না। তবে এবার একটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা জানালেন এই অভিনেত্রী।

দীপিকা জানিয়েছেন, তিনি এবং রণবীর এবার সন্তান চান। তারা পরিবার তৈরি করতে চান।

আরো পড়ুন: ১০০ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

দীপিকার কথায়, ‘আমি যখন পরিবারের কোনও সদস্যদের সঙ্গে দেখা করি, সকলেই বলেন আমি একদম আগের মতোই আছি। একটুও বদলাইনি। এটাই তো আমাদের লালনপালন, পারিবারিক শিক্ষার উদাহরণ। এই ইন্ডাস্ট্রিতে টাকা-পয়সা, যশ পাওয়া সহজ। তবে বাসায় কেউ আমাকে তারকা বলে মনে করে না। সেখানে আমি কারও মেয়ে, কারও বোন। 

আমি নিজেকে বদলাতে চাই না। আমার পরিবার আমাকে মাটিতে পা দিয়ে চলতে শিখিয়েছে। আমি আর রণবীরও আমাদের সন্তানকে এমন শিক্ষায় বড় করে তুলতে চাই।’ 

দীপিকা আরও বলেছেন, ‘রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা মুখিয়ে রয়েছি নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায়।’ 

সূত্র: ‘ভোগ সিঙ্গাপুর’

এসি/ আই. কে. জে/ 


দীপিকা!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250