বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর

আবারো কলকাতার ওয়েব সিরিজে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকার পাশাপাশি কলকাতায়ও নিজের অবস্থান গড়ে নিচ্ছেন মোশাররফ করিম। সেখানকার একাধিক সিনেমায় কাজ করেছেন ইতোপূর্বে। এবার যুক্ত হলেন একটি ওয়েব সিরিজে। যেটা নির্মিত হচ্ছে ১৯৪০ সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে। নির্মাণ করছেন অরিন্দম শীল।

এর আগে ওপার বাংলায় দুটি সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এর মধ্যে একটি সিনেমা মুক্তি পেয়েছে। আরেকটি সামনে মুক্তি পাবে। এর মাঝেই ওয়েব সিরিজে কাজের বিষয়ে পাকা কথা দিয়ে ফেলেছেন এ অভিনেতা।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে ওয়েব সিরিজ বানাবেন অরিন্দম শীল। এতে প্রধান চরিত্র হাজারি ঠাকুরের চরিত্রে তিনি বেছে নিয়েছেন মোশাররফ করিমকে।

উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সময়ের আলোকে লিখেছিলেন, সেটাই তুলে ধরা হবে। অরিন্দমের মতে, পিরিয়ড ড্রামা না করলে লেখকের লেখার নির্যাসকে ঠিকমতো তুলে ধরা যাবে না।

আরো পড়ুন: সৃজিত এখনো নিষ্ঠুরই আছে : জয়া

এতে আরও অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। তার চরিত্রের নাম পদ্ম ঝি। এ ছাড়া আছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ঊষসী রায়।

ওয়েব সিরিজটি প্রযোজনা করবে ক্যামেলিয়া প্রোডাকশন। ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডের জন্য নিমির্তি হচ্ছে এটি। ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এসি/ আই.কে.জে/


মোশাররফ করিম ওয়েব সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250