শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আম খাওয়ার পর যেসব খাবার খাওয়া ঠিক নয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

গ্রীষ্মকাল এলেই কাঁচাপাকা আমের চাহিদা অনেক বেড়ে যায়। আচার, আমসত্ত্ব, জেলির পাশাপশি ডালের সঙ্গেও খাওয়া হয় আম। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও অনন্য এই ফল। আমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন বি পাওয়া যায়। এই সময়ে শুধু আম খেলেই হবে না। আম খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম জানতে হবে। কিছু কিছু খাবার আছে যা আম খাওয়ার পরে খাওয়া ঠিক নয়। চলুন জেনে নিই আম খাওয়ার পর যেসব খাবার খাওয়া ঠিক নয় সেগুলো কী কী? 

আরো পড়ুন : পাকা আম খাওয়ার ৫ উপকারিতা

পানি

আম খাওয়ার সঙ্গে সঙ্গে কখনও পানি খাবেন না। তাহলে গ্যাসের সমস্যা হতে পারে। আম খাওয়ার পর অন্ততপক্ষে আধঘন্টা পর পানি খাওয়া উচিত।

করলা

আম খাওয়ার পর করলার কোনও তরকারি বা করলা ভাজা খাওয়া ঠিক নয়। তাহলে বমি বমি ভাব হতে পারে। এ কারণে শরীর সুস্থ রাখার জন্য আমের পর একেবারে করলা খাওয়া ঠিক নয়।

কোমল পানীয়

আম খাওয়ার পর যদি কোমল পানীয় খান, তাহলে আপনার শরীরে শর্করার মাত্রা অনেক বেড়ে যাবে। আপনি যদি ডায়াবেটিস রোগী হন তাহলে এই ভুল একেবারে করবেন না।

দই

পুষ্টিবিদরা বলেন, আমের পর দই খাওয়া একেবারেই উচিত নয়। কারণ তাহলে শরীরে শর্করার ভাগ অনেকাংশে বেড়ে যায়। এর ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বিষক্রিয়াও হতে পারে। 

তেল মসলাযুক্ত খাবার

আম খাওয়ার পর তেল মসলাযুক্ত খাবার খেলে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত তেল মসলাযুক্ত খাবার ত্বকের জন্যও ঠিক নয়। 

এস/ আই.কে.জে/


আম টিপস আম খাওয়ার পর খাবার আমের সাথে কোন খাবার খাওয়া যাবে না আম ও দুধ খাওয়া আমের পর দই খাওয়া ঠিক না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250