রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার *** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা *** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে

আমাদের যদি কখনো বিয়ে হয়, আমি তোমার সাথে পাঁচদিন কথা বলবো না

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রিয় রাজধানী,

অবাক হচ্ছো? রাজধানী লিখলাম, তাই তো? সেটা বলবো দেখা হলে। কিন্তু কখনো কি দেখা পাবো তোমার? জানি না। আমি কবি নই। কাব্যের ভাষায় কথাও বলি না। তবে তোমাকে নিয়ে আমার মনে ছবি আঁকি। আচ্ছা তুমি কি “হঠাৎ বৃষ্টি” সিনেমা দেখেছো? মাঝে মাঝে আমি ভাবি ইশ! সিনেমার নায়িকাটার মতো যদি চিঠি লিখেই তোমাকে পেয়ে যেতাম। কতো সুন্দর হতো তাই না? মাঝে মাঝে নিজেকে রূপা মনে হয়। কারণ হিমু সবসময় রূপাকে অপেক্ষা করায়। আর তুমি তো আমাকে পাঁচটা বছর ধরে অপেক্ষা করাচ্ছো। আর আমি বোকার মতো অপেক্ষা করছি। আমাদের যদি কখনো বিয়ে হয় তখন আমি তোমার সাথে পাঁচদিন কথা বলবো না। কারণ তুমি আমাকে পাঁচ বছর অপেক্ষা করিয়েছো।

তোমাকে বলা হয়নি। আমি তোমার একটা ছবি এঁকেছি। কিন্তু তোমার চোখটা সুন্দর হয়নি। শোনো, আমাদের যখন বিয়ে হবে তখন আমরা বৃষ্টিবিলাস করবো একদিন। হুমায়ূন আহমেদ যদি বেঁচে থাকতেন তাহলে তাঁর কাছ থেকে মিসির আলির ঠিকানা নিয়ে তাকে একটা প্রশ্ন করতাম। কী প্রশ্ন বলি? সেটা হলো- “রাজধানী কেন আমাকে কষ্ট দেয়?” 

তোমাকে একটা সত্যি কথা বলি। “তোমাকে ছাড়া পৃথিবীর সকল ছেলেকে আমার খালাসির মতো লাগে।” তুমি এসব বুঝবে না। তুমি একটা রোবট। 

-- ইতি

তোমার জিলাপী 

আরও পড়ুন : তুমি কি হিমুর রূপা হবে? জোছনার আলোয় তোমায় গল্প শোনাবো



একে/ আই.কে.জে

প্রিয় রাজধানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250