রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

তুমি কি হিমুর রূপা হবে? জোছনার আলোয় তোমায় গল্প শোনাবো

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রিয় রূপা,

আশা করি ভালো আছো।

যদিও আমাকে কখনও হিমুর মতো লাগে না। না চলনে, না কথা বার্তায়, না চিন্তা ভাবনায়। কিন্তু তোমাকে যতবার দেখেছি ততবার মনে হয়েছে সাক্ষাৎ হুমায়ূন আহমেদের রূপা। আর তোমাকে রূপা ভেবেই আমি নিজেকে হিমু ভাবতে শুরু করেছি। জানি তুমি কখনও হিমুর রূপা হবে না। তোমার-আমার মাঝে আকাশ-পাতাল পার্থক্য। তোমার সবকিছু আমার ভালো লাগে। তোমার কথাবার্তা, পারসোনালিটি, ভদ্রতা, সৌজন্যতা। অনেক বিনয়ী তুমি। তুমি একটা মায়াবতী। তবে একদিনের জন্যও তোমার প্রেমে পড়িনি। কেন প্রেমে পড়িনি জাানো, কারণ চাইলেও তোমায় কোনোদিন পাবো না। তবে আজ না পাঠানো চিঠি লিখতে লিখতে প্রেমে পড়ে যাচ্ছিলাম। না না এটা হয় না। প্রেম ভালোবাসার বাইরেও তোমার প্রতি আলাদা করে মায়ার টানে বাঁধা। তুমি জানলে হয়তো রীতিমতো কপালে চোখ ওঠে যাবে। আমি তোমাকে পছন্দ করি মনে মনে। তোমাকে কোনোদিন বলা হয়নি।

অনেকবার নিজেই নিজেকে বলেছি - "তুমি কি আমার রূপা হবে"? তবুও তোমাকে বলা হয়নি, হবেও না। তোমায় খোলা চুলে, শাড়িতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে নীল শাড়িতে তোমাকে রূপা থেকে আরও অপরূপা মনে হয়। তুমি ভালো থেকো তোমার পৃথিবীতে।

তুমি অনিন্দ্য সুন্দর। সুন্দর হোক তোমার আগামী দিনগুলো। আমি কোনো দিনও হয়তো ভরসা কিংবা সাহস পাবো না বলতে - "তুমি কি হিমুর রূপা হবে"? আমার সাথে বুড়ো হবে। একসঙ্গে চা খাবো, সমুদ্র দেখবো, জোছনার আলোয় তোমায় গল্প শোনাবো।

-- ইতি 

মেহেদী হাসান

আরও পড়ুন : আমাদের যদি কখনো বিয়ে হয়, আমি তোমার সাথে পাঁচদিন কথা বলবো না

এস/ আই.কে.জে

হিমু রূপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250