বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর

আমি কেন দেশ ছাড়ব : ইমরান খানের প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বিদেশে পাঠানোর গুঞ্জন উঠে। তবে শনিবার দেওয়া এক ভাষণে তিনি জানান, তিনি দেশ ছাড়বেন না। উল্টো প্রশ্ন করেন, ‘আমি কেন দেশ ছাড়ব?’

ভাষণে ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভের নানান প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেন, সরকার পক্ষ থেকে কেউ বলছে না, বিক্ষোভে ২৫ জন নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না এবং তাদের গুলি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘দেশে কি মানুষের জীবনের কোনো দাম নেই?’

পিটিআই চেয়ারম্যান আরও বলেন, ‘দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। আমি সবকিছু বিক্রি করে দিয়ে এখানে (পাকিস্তানে) এসেছি। এটা আমার দেশ।’

তবে ওই বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, ‘যখন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল আমাকে জিজ্ঞেস করেছিলেন ৯ মের বিক্ষোভ সম্পর্কে, আমি তাকে বলেছিলাম, আমি এই ঘটনার কঠোর নিন্দা জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভের বাইরে আমার সমর্থকদের কোনো কর্মকাণ্ড আমি সমর্থন করি না।’

আরো পড়ুন:কাশ্মীরে ভারতের জি২০ বৈঠক বয়কট করবে চীন

পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনা করে ইমরান খান তার ভাষণে বলেন, ‘দেশে কোনো আইন নেই। একমাত্র আশার জায়গা বিচার বিভাগ। আমাদের পরিত্রাণ দেওয়ায় বিচার বিভাগ এবং বিচারপতিরা অসম্ভব চাপে রয়েছেন।’
৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন ইমরান খান। তার গ্রেপ্তারের পর বেশ কয়েকটি সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনন্ত ১০ জন নিহত হয়।

এম/ আই. কে. জে/

 

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250