বৃহস্পতিবার, ১লা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান হল’ *** নিখোঁজ ফটোসাংবাদিক বাদল দাস কারাগারে *** ওয়েস্ট ইন্ডিজের ৩, ভারতের ২: ওয়ানডেতে প্রথমবার ৫ সেঞ্চুরি *** হকার উচ্ছেদ নয়, পুনর্বাসনের মাধ্যমে সমাধান করতে হবে: জামায়াত আমির *** ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস *** সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে দেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন *** দুর্গাপূজা পালনে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা *** ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

আরো এক নতুন পৃথিবীর সন্ধান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার টেলিস্কোপে পৃথিবীর মতো দেখতে আরো এক গ্রহের সন্ধান মিলেছে। পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরে ওই গ্রহটি অবস্থান করছে।

গ্রহটির নাম এলটিটি ১৪৪৫এসি। গ্রহটি অবিকল পৃথিবীর আকারের। এমনকী, তার মাধ্যাকর্ষণ টানও নাকি পৃথিবীরই মতো! যা বিজ্ঞানীদের অবাক করেছে।

পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরে এরিডেনাস নক্ষত্রমণ্ডলে রয়েছে নতুন ‘পৃথিবী’।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২২ সালে নাসার অন্য একটি উপগ্রহে এলটিটি ১৪৪৫এসি-র উপস্থিতি ধরা পড়েছিল। কিন্তু সেই ক্যামেরায় ছবি কিছুটা অস্পষ্ট ছিল। তাই গ্রহটি সম্পর্কে নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।

সম্প্রতি, নাসার হাব্ল টেলিস্কোপে ওই গ্রহটির ছবি স্পষ্ট দেখা গেছে। তার আকার এবং অন্য বৈশিষ্ট্যও বিজ্ঞানীরা জানতে পেরেছেন।

বিজ্ঞানীদের বক্তব্য, নতুন এই গ্রহটির কাছাকাছি রয়েছে মোট তিনটি নক্ষত্র। বিরল অবস্থানে সে ঘুরে চলেছে। হাব্ল-এর ছবি থেকে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গ্রহটিকে পর্যবেক্ষণে সক্ষম হয়েছেন।

দেখা গেছে, গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের চেয়ে মাত্র ১.০৭ গুণ বেশি। পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ টান রয়েছে তার। গ্রহের জমি পাথুরে।

তবে পৃথিবীর মতো হলেও এই নতুন গ্রহের উষ্ণতা কিন্তু অনেক বেশি। গ্রহটির তাপমাত্রা ৫০০ ডিগ্রি ফারেনহাইট। এই গ্রহ একটি ছোট লাল নক্ষত্রের চারপাশে ঘোরে। তার নাম এলটিটি ১৪৪৫এ। নক্ষত্রটিকে অপেক্ষাকৃত বড় আকারের আরো দু’টি গ্রহ প্রদক্ষিণ করে।

ওআ/

পৃথিবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250