বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অসমাপ্ত আত্মজীবনী দেশের ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বই’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ কোনো বই নয় *** অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে ঘটনা ‘জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হলো *** তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ *** যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ বেড়েছে ২৪০ শতাংশ *** ঢাকেশ্বরী মন্দিরে ট্রান্সজেন্ডার বিয়ে: আইনগত ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল *** মেসির সঙ্গে ঝগড়ার ঘটনা নিয়ে উরুগুয়ের ফুটবলারের পোস্ট *** ইসলামিক ক্রেডিট কার্ডে মদ–জুয়া, নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না *** দেশজুড়ে দখল-হামলা-চাঁদাবাজির ঘটনায় ৩৮ নাগরিকের উদ্বেগ

ইটভাটায় দূষণ শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তার জন্য ব্রিক ক্লিন ট্রেকার ব্যবহার করবে সরকার। এর ফলে অগ্রাধিকার ভিত্তিতে অত্যন্ত ক্ষতিকর ইটভাটা শনাক্ত করে অবৈধ কার্যক্রম বন্ধ করা সহজ হবে। ফলে ইটভাটা সৃষ্ট বায়ুদূষণ কমানো সম্ভব হবে। 

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণে আয়োজিত এক সভায় পরিবেশমন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তর ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আইটি ও রিমোট সেন্সিং প্রযুক্তি নির্ভর ব্রিক ক্লিন ট্রেকার তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ সর্বাধুনিক প্রযুক্তির এই ট্রেকারের সহায়তায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এবং এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার ও সফল হবে। 

আরো পড়ুন: ২০২৩ হতে চলেছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. মার্টিন ম্যাটসন সহ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচআ/ আই.কে.জে

ইটভাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মন্ত্রী সাবের হোসেন চৌধুরী দূষণ শনাক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অসমাপ্ত আত্মজীবনী দেশের ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বই’

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ কোনো বই নয়

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে ঘটনা ‘জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’

🕒 প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হলো

🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250