বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

ইতালির কাছে প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ছবি: দ্যা গার্ডিয়ান

রোমের থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত সিভিটাভেকিয়া বন্দরের সমুদ্রতটে একটি প্রাচীন কার্গো জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। খ্রিস্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতাব্দীর এই জাহাজটিতে শত শত প্রাচীন রোমান জার খুঁজে পাওয়া যায়, যাকে এমফোরা বলে। এগুলোর অনেকটিই প্রায় অক্ষত অবস্থায় রয়েছে এখনও।

কর্তৃপক্ষ বর্তমানে এ জায়গার সুরক্ষার কথা চিন্তা করছে কারণ প্রতি বছরই শত শত এমফোরা অবৈধভাবে বিভিন্ন ব্যবসায়ীরা নিয়ে যায়।

২০২১ সালের জুন মাসে বেলজিয়ামের একজন সংগ্রাহকের কাছ থেকে শত শত অবৈধভাবে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো উদ্ধার করে পুলিশ।

এদিকে ইতালির উপকূলরেখাকে অবৈধ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করার জন্য নিয়মিত টহলের ব্যবস্থা করেছে পুলিশ।

আরো পড়ুন: পৃথিবীর সাগরতলে পড়ে আছে কত জাহাজের ধ্বংসাবশেষ!

২০২১ সালে সিসিলিয়ান প্রত্নতাত্ত্বিকরা দুটি প্রাচীন রোমান জাহাজ আবিষ্কার করেছিলেন। এর মধ্যে একটি উস্টিকা দ্বীপের কাছে এবং অন্যটি পালেরমো উপকূলের কাছে আবিষ্কৃত হয়। জাহাজগুলো থেকে প্রচুর পরিমাণে মদের সামগ্রী উদ্ধার হয়।

অন্যদিকে ২০১৩ সালে, বছরব্যাপী তদন্তের পর পুলিশেরা খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর একটি জাহাজ উদ্ধার করে।

এম এইচ ডি/ আই. কে. জে/

ইতালি প্রাচীন রোমান জাহাজ ধ্বংসাবশেষ উদ্ধার এমফোরা প্রত্নতাত্ত্বিক প্রত্নতত্ত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250