রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান

ইমরান খানের মুক্তির আদেশের খবরে জেমিমার টুইট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ১২ই মে ২০২৩

#

পিটিআইয়ের প্রধান ইমরান খানকে মুক্তির আদেশের খবরের আনন্দ ভাগ করে নিয়েছেন তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। চলচ্চিত্র প্রযোজক জেমিমা এখন তাঁর ছেলেদের সঙ্গে যুক্তরাজ্যে থাকেন।

ইমরান খানের গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করে অবিলম্বে তাঁকে মুক্তি দিতে আদেশ দেন সুপ্রিম কোর্ট। এ আদেশের পর জেমিমা টুইট করে বলেছেন, ‘অবশেষে বোধোদয় হয়েছে।’ এর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন দুই হাত জড়ো করে  প্রার্থনা ও পাকিস্তানের পতাকার ইমোজি ব্যবহার করেছে।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানের গ্রেপ্তারের বৈধতা নিয়ে আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি নেন।

৯ মে ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন ইমরান খান। এ সময় তাঁকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। ইমরানকে গ্রেপ্তার করতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০০ সদস্য ছিলেন।

ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানের বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৮ জন নিহত ও ২৯০ জন আহত হয়েছেন। আটক হয়েছেন ১ হাজার ৯০০ বিক্ষোভকারী।

আরো পড়ুন: আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা লাহোরে কর্পস কমান্ডারের বাসভবনে হামলা এবং রাওয়ালপিন্ডিতে সেনাসদর দপ্তরের ফটক ভাঙচুর করার পর সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া হয়।

এম/


 

ইমরান খান জেমিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250