শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আরো ২৪ ঘণ্টা বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বেড়েছে। শুরুতে কাতারের মধ্যস্থতায় চার দিনের বিরতিতে দুই পক্ষ সম্মত হলেও আলোচনার ভিত্তিতে সপ্তম দিন পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হলো।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘মধ্যস্থতাকারীদের জিম্মি মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখার উদ্যোগ ও চুক্তির শর্ত মেনে চলার’ শর্তে গাজা উপত্যকার যুদ্ধে সাময়িক বিরতি অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যমে  জানা যায়, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এটি বাড়ানো হয়েছে। 

ইসরায়েলের সামরিক বাহিনী আজ জানিয়েছে, 'মধ্যস্থতাকারীদের জিম্মি মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখার উদ্যোগ ও চুক্তির শর্ত মেনে চলার' শর্তে গাজা উপত্যকার যুদ্ধে সাময়িক বিরতি অব্যাহত থাকবে।

এক পৃথক বিবৃতিতে হামাস জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে উভয় পক্ষ।

এই চুক্তির মধ্যস্থতা করছে কাতার। দেশটি জানায়, আগের শর্তেই যুদ্ধবিরতির মেয়াদ একদিন বেড়েছে।

আরো পড়ুন: যুদ্ধবিরতির পর হামলা চালানো নিয়ে যা বললেন নেতানিয়াহু

অর্থাৎ, সপ্তম দিনেও হামাসকে ১০ ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে হবে এবং বিপরীতে, ইসরায়েলকেও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিতে হবে।

বৃহস্পতিবার মুক্তি পেতে যাওয়া ১০ ইসরায়েলির প্রস্তাবিত তালিকার বিষয়ে হামাসের সঙ্গে একমত হতে পারছিল না ইসরায়েল। যার ফলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে সংশয় দেখা দেয়।

তবে অবশেষে দুই পক্ষ একমত হয়ে টানা ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসি/  আই.কে.জে


ইসরায়েল-হামাস যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250