শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (২৮শে ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্টে তিনি যুদ্ধ শুরুর খবর দেন।

সেই ভিডিওর বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্প ইরানে মার্কিন হামলার সংবাদ নিশ্চিত করছেন। প্রায় ৮ মিনিটের সেই ভিডিওতে তিনি ইরান হামলায় যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার কথাও জানিয়েছেন।

ভিডিওতে ট্রাম্প বলেন, ‘ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে।’ এ সময় ইরানের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আত্মসমর্পণ করুন। নইলে মৃত্যু নিশ্চিত।’

ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সিএনএন জানায়, ভিডিওতে ট্রাম্প বলেছেন ইরানের ভেতরে সামরিক অভিযান চালানো হলে আমেরিকানদের প্রাণহানি হতে পারে।

ট্রাম্প বলেন, ‘ইরানের শাসকেরা মানুষ মারার চেষ্টা করবে। সাহসী আমেরিকান বীরদের হতাহতের আশঙ্কা আছে—যুদ্ধে সাধারণত যা হয়। কিন্তু আমরা এখন তেমনটি হতে দিচ্ছি না। ভবিষ্যতের কথা বলছি। এটি একটি মহৎ অভিযান।’

‘মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে’ বলেও জানান তিনি। সিএনএন আরও জানায়, ট্রাম্প বর্তমানে ফ্লোরিডার পাম বিচে তার ব্যক্তিগত ক্লাব মার-এ-লাগোয় সাপ্তাহিক অবকাশে আছেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250